ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ ভিত্তিহীন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ ভিত্তিহীন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান ডেস্ক রিপোর্ট | JTV News Bangla ২৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ১:২৫ পিএম।   ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত কখনো মানুষ কেনার রাজনীতিতে বিশ্বাস করে না; বরং মানুষের জীবন ও মর্যাদার প্রতি সম্মান দেখানোই তাদের রাজনীতির মূল দর্শন। শুক্রবার (তারিখ) পঞ্চগড় সফরের উদ্দেশে রওনা হওয়ার আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জামায়াত আমির। ভোটারদের আইডি কিংবা বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমরা মানুষকে কেনার চিন্তা করি না। যারা নিজেরা মানুষকে ১০ টাকা কেজির কার্ডের মতো লোভ দেখাচ্ছে বা ফ্ল্যাট দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে, তারাই এখন নিজেদের দোষ আমাদের ওপর চাপানোর চেষ্টা করছে। এমনকি এআই প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।” তিনি আরও বলেন, দেশের স্বার্থে সকল রাজনৈতিক শক্তির ঐক্য জরুরি। “আমাদের প্রথম বার্তা হচ্ছে—দেশের স্বার্থে একটা জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দ্বিতীয়ত, একে অপরকে আঘাত না করে যার যার নিজস্ব কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া উচিত। জনগণ যাদেরকে ভোট ও ভালোবাসা দিয়ে গ্রহণ করবে, আমাদের সবারই তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।” নির্বাচনে অসৎ উদ্দেশ্যে প্রভাব বিস্তারের যেকোনো প্রচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “ভিন্ন কোনো কায়দায় নির্বাচনের ফলাফল প্রভাবিত করার অপচেষ্টা পরিহার করা উচিত। রাষ্ট্রের কোনো পর্যায়ের কেউ যেন এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত না হয়।” পোস্টাল ব্যালট বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হলেও অনেক জায়গায় এখনো তা পৌঁছায়নি। সময় খুবই কম। নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ—দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই ব্যালট ভোট দিয়ে ফেরত পাঠানো সম্ভব হয়।” প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রবাসীদের জন্য এটি একটি ঐতিহাসিক সুযোগ। আপনারা যে দল বা ব্যক্তিকে পছন্দ করেন, নিঃসংকোচে তাকেই ভোট দিন। মনে রাখবেন—ভোট শুধু অধিকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। একটি ভোটই একটি আসনের ব্যবধান গড়ে দিতে পারে।” নির্বাচনী সফর প্রসঙ্গে জামায়াত আমির জানান, ঢাকার বাইরে সফরের মধ্য দিয়ে দলের মূল কার্যক্রম শুরু হয়েছে। “আমরা প্রতিটি এলাকায় গিয়ে জনগণের পালস বোঝার চেষ্টা করব। মিথ্যা প্রতিশ্রুতি বা অলীক স্বপ্ন নয়, বাস্তবতার ভিত্তিতে এবং জনগণের সম্পদ ব্যবহার করে ইনসাফভিত্তিক উন্নয়নের মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করব—ইনশা আল্লাহ।”

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ ভিত্তিহীন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬