ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

কেরানীগঞ্জে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদককে গুলি, গুরুতর আহত

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদককে গুলি, গুরুতর আহত জেটিভি নিউজ বাংলা, কেরানীগঞ্জ প্রতিনিধি  ছবি সংগৃহীত ।  ২২ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ১০:৩৮ পিএম।   ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় কার্যালয়ের সামনে অবস্থানকালে হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবর্ষণের পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এতে হাসান মোল্লা গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে নিকটবর্তী হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, তিনি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।” পুলিশ জানায়, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।   জেটিভি নিউজ বাংলা  সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

কেরানীগঞ্জে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদককে গুলি, গুরুতর আহত

আপডেট সময় ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬