ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ক্ষমতায় গেলে ক্রীড়া ও সংস্কৃতিকে পেশার মর্যাদা দিতে চায় বিএনপি— তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

ক্ষমতায় গেলে ক্রীড়া ও সংস্কৃতিকে পেশার মর্যাদা দিতে চায় বিএনপি— তারেক রহমান জেটিভি নিউজ বাংলা ডেস্ক | ঢাকা ২১ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ১১:০৯ এএম। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় গেলে ক্রীড়াকে পেশার জায়গায় নিয়ে আসা হবে। অন্যান্য পেশার মতো পেশাদার ক্রীড়াবিদ, বিশেষ করে ফুটবলার তৈরির লক্ষ্যে শিক্ষাব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, ক্রীড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডকেও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল বিকাশে সাংস্কৃতিক চর্চা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। শিক্ষাব্যবস্থা ও ভাষা শিক্ষায় জোর তারেক রহমান জানান, ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থায় বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা শেখার সুযোগ নিশ্চিত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের পথ সুগম হবে বলে মন্তব্য করেন তিনি। ট্রাফিক সমস্যা ও গণপরিবহন পরিকল্পনা রাজধানীর যানজট প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, ট্রাফিক সমস্যার মূল সমাধান আসবে গণপরিবহন ব্যবস্থার উন্নতির মাধ্যমে। তিনি বলেন, মেট্রোরেল অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বিকল্প হিসেবে মনোরেল ব্যবস্থা চালু করা যেতে পারে। বনানী, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রোরেলের সঙ্গে সংযুক্ত করা গেলে যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে। খাল খনন ও সবুজায়ন কর্মসূচি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কথা স্মরণ করে তারেক রহমান বলেন, একসময় গ্রাম বাংলার মানুষের জন্য এই কর্মসূচি অত্যন্ত কার্যকর ছিল। বর্তমানে রাজধানীতেও খাল খননের প্রয়োজনীয়তা বেড়েছে। বিএনপি ক্ষমতায় এলে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সবুজায়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন পর দেশে ফিরে এসে ঢাকাকে আগের তুলনায় অনেক বেশি রুক্ষ ও সবুজশূন্য মনে হয়েছে। ভবিষ্যতে ক্ষমতায় গেলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করা হবে। রাজনীতিতে নতুন চর্চার আহ্বান রাজনীতিতে ভিন্নমত ও সমালোচনাকে স্বাভাবিক গণতান্ত্রিক চর্চা উল্লেখ করে তারেক রহমান বলেন, এখন সময় এসেছে সংকট সমাধানে পারস্পরিক আলোচনা ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের। তিনি বলেন, “অনেকদিন পর দেশে ফিরে এসে দেখছি, বাইরে যা শুনেছি বাস্তবতা অনেকটাই ভিন্ন। রাজনীতিতে কেবল সমালোচনা নয়, সমাধানমুখী রাজনীতির চর্চা জরুরি।”

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ক্ষমতায় গেলে ক্রীড়া ও সংস্কৃতিকে পেশার মর্যাদা দিতে চায় বিএনপি— তারেক রহমান

আপডেট সময় ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬