ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
আলেম-ওলামাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
-
Reporter Name - আপডেট সময় ১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- ১৩১ বার পড়া হয়েছে
আলেম-ওলামাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার আহ্বান
জেটিভি নিউজ বাংলা, ঢাকা।
২০ জানুয়ারি ২০২৬ ইংরেজি ১০: ২০ এএম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনি এলাকার আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সভায় তারেক রহমান উপস্থিত আলেম, ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ লক্ষ্যে আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত আলেম-ওলামারা তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং ঢাকা-১৭ আসনে তার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৭ নির্বাচনি কার্যক্রমের প্রধান সমন্বয়কারী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। এছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মুফতি মনির হোসেন কাসেমীও সভায় অংশ নেন।
এ ছাড়া গুলশান এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের খতিব ও ইমামরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















