ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
সীতাকুণ্ডে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব কর্মকর্তা নিহত
-
Reporter Name - আপডেট সময় ১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- ১২২ বার পড়া হয়েছে
সীতাকুণ্ডে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব কর্মকর্তা নিহত
জেটিভি নিউজ বাংলা, চট্টগ্রাম প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ১১:৩৬ পিএম।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সীতাকুণ্ড থানাধীন দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত র্যাব কর্মকর্তা হলেন র্যাব-৭ চট্টগ্রামের ডিএডি মো. মোতালেব। হামলায় গুরুতর আহত আরও এক র্যাব সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
পুলিশ ও র্যাব সূত্র জানায়, সোমবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে র্যাব-৭-এর একটি দল জঙ্গল সলিমপুরে অভিযানে যায়। এ সময় সশস্ত্র দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ডিএডি মো. মোতালেব গুরুতর আহত হন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, র্যাবের ওপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
ঘটনার পর থেকে তিনজন র্যাব সদস্য দুর্বৃত্তদের জিম্মায় রয়েছেন বলে জানা গেছে। তাঁদের উদ্ধারে এলাকায় র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে যৌথ অভিযান চলছে।
চট্টগ্রাম জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আহত র্যাব কর্মকর্তা মোতালেব সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, জঙ্গল সলিমপুর এলাকা দীর্ঘদিন ধরে পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে এলাকাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়ে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















