ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ
-
Reporter Name - আপডেট সময় ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- ১৩৪ বার পড়া হয়েছে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ
দফায় দফায় সহিংসতায় আহত অন্তত ছয়, পুড়েছে চার মোটরসাইকেল
কুমিল্লা প্রতিনিধি | জেটিভি নিউজ বাংলা
১৯ জানুয়ারি ২০২৬ ইংরেজি ৮:১২৬পিএম।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা গ্রাম ও মুন্সিরহাট বাজার এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম।
ঘটনার সূত্রপাত যেভাবে
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ জানুয়ারি) রাতের আঁধারে শুভপুর ইউনিয়নের ধনিজকরা গ্রামে বিএনপি সমর্থক বাচ্চু মিয়ার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। অভিযোগ ওঠে, জামায়াত-সমর্থিতরা এ হামলা চালিয়েছে। এ ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর কিছুক্ষণ পর ধনিজকরা বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। একই রাতে বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া তেলিপুকুরপাড়ে জামায়াত সমর্থক নাছির উদ্দিনের মুদিদোকান, পাশের জামায়াত অফিস, ধনিজকরায় শাহাদাত হোসেন গোলাপের মার্কেটে জামায়াত অফিস এবং কালিকাপুর ইউনিয়নের সমেশপুরে জামায়াত অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সোমবারের সংঘর্ষ
এসব ঘটনার জেরে সোমবার দুপুরে ধনিজকরায় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ইসমাইল গাজী, বিএনপি সমর্থক শাহাদাত হোসেন এবং জামায়াত সমর্থক তাসকিন গুরুতর আহত হন।
এরপর বিকেল প্রায় ৪টার দিকে মুন্সিরহাট বাজারে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএনপি কর্মী মো. রিপন এবং জামায়াত সমর্থক হারুনুর রশিদ ও শাহীন কাদের গুরুতর আহত হন। সংঘর্ষের একপর্যায়ে বিএনপি কর্মীদের রেখে যাওয়া চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান বলেন,
‘কোনো কারণ ছাড়াই রাতের আঁধারে মাদ্রাসাশিক্ষার্থীদের পরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে।’
বিএনপি সমর্থক বাচ্চু মিয়া অভিযোগ করে বলেন,
‘রোববার রাতে জামায়াতের সন্ত্রাসীরা আমার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। ধারালো অস্ত্র দিয়ে ঘর কুপিয়ে ধ্বংস করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
অন্যদিকে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন দাবি করেন,
‘বাচ্চু মিয়ার সঙ্গে তার প্রতিবেশীর পারিবারিক ও অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত। এতে বিএনপি বা জামায়াত জড়িত নয়। নির্বাচনকে কেন্দ্র করে শান্ত চৌদ্দগ্রামকে অশান্ত করতে বিএনপির অঙ্গসংগঠনের কিছু নেতা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম পাল্টা অভিযোগ করে বলেন,
‘জামায়াতের সশস্ত্র নেতা-কর্মীরাই আমাদের সমর্থকের বাড়িতে হামলা চালিয়েছে, দলীয় কার্যালয় ভাঙচুর করেছে এবং মুন্সিরহাটে হামলা চালিয়ে চারটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। নিজেদের কার্যালয়ে আগুন দিয়ে তারা আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।’
পুলিশের বক্তব্য ঃ
চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম বলেন,
‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















