ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাকসু নির্বাচন স্থগিত

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

📰 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাকসু নির্বাচন স্থগিত জেটিভি নিউজ বাংলা ঢাকা,ফাইল ছবি ১৯ জানুয়ারি:২০২৬ ইংরেজি, ০৩:০৮  পিএম।  সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করেছেন হাইকোর্ট। আগামীকাল ২০ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংশ্লিষ্ট রিটের পরিপ্রেক্ষিতে সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন: ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ব্যারিস্টার রাশনা ইমাম ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন: অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু রাষ্ট্রপক্ষে ছিলেন: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক গত ১৮ জানুয়ারি শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিট দায়ের করেছেন শাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টরা বিবাদী করা হয়েছে। রিট আবেদনে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে, তাই শাকসু নির্বাচন আইনসম্মত নয়। 📌 প্রচারণার সময় বাড়ানো হয়েছে অন্যদিকে, শাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার সময় ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। শাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জানুয়ারি নির্বাচন কমিশন দেশের সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেওয়ায় প্রার্থীদের প্রচারণায় বিঘ্ন ঘটে। পরে ১৫ জানুয়ারি শাকসু নির্বাচন ২০ জানুয়ারি করার অনুমতি দেয়া হয়। তাই প্রার্থীদের সুবিধার্থে প্রচারণার সময় ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা শেষ হওয়ার কথা। সেক্ষেত্রে ১৭ জানুয়ারি রাত ১০টায় প্রচারণা শেষ হওয়ার কথা ছিল। কিছু প্রার্থীর আবেদন পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত করা হয়। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে।

জেটিভি নিউজ বাংলা সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাকসু নির্বাচন স্থগিত

আপডেট সময় ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬