ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

আচরণবিধি মানতে দলীয় প্রার্থীদের সতর্ক করল বিএনপি

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

আচরণবিধি মানতে দলীয় প্রার্থীদের সতর্ক করল বিএনপি   নিজস্ব প্রতিবেদক | জেটিভি নিউজ বাংলা ১৯ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ১১:৩৭ এএম।   বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এবং কয়েকটি ক্ষেত্রে শোকজ নোটিশ পাওয়ার প্রেক্ষাপটে দলীয় প্রার্থীদের সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনি প্রচারের আচরণবিধি ও প্রচারসামগ্রী ব্যবহারের বিষয়ে জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এ সময় বিএনপির সব প্রার্থীকে শৃঙ্খলাবদ্ধ, আইনানুগ ও নির্বাচন কমিশনের বিধিমালা মেনে প্রচার চালানোর আহ্বান জানানো হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশের দলীয় প্রার্থীদের বিষয়টি অবহিত করেন। বিজ্ঞপ্তিতে নির্বাচনি প্রচারে ব্যবহৃত সামগ্রীর আকার ও সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ব্যানারের সর্বোচ্চ আকার হবে ১০ ফুট x ৪ ফুট, বিলবোর্ড ১৬ ফুট x ৯ ফুট, ফেস্টুন ১৮ ইঞ্চি x ২৪ ইঞ্চি, হ্যান্ডবিল/লিফলেট ৮.২৭ ইঞ্চি x ১১.৬৯ ইঞ্চি, প্রার্থীর ছবি (পোর্ট্রেট) ৬০ সেন্টিমিটার x ৪৫ সেন্টিমিটার এবং ভোটার স্লিপ ১২ সেন্টিমিটার x ৮ সেন্টিমিটার। কেন্দ্রীয় নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, নির্বাচনি প্রচারে কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল, লিফলেট, ছবি ও ভোটার স্লিপ অবশ্যই সাদা-কালো রঙের হতে হবে। কেবল বিলবোর্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রঙিন লেখা ও ছবি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া প্রার্থী ও দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কোনো ছবি প্রচারসামগ্রীতে ব্যবহার করা যাবে না। ব্যানার, হ্যান্ডবিল, লিফলেট ও ফেস্টুনে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এবং মুদ্রণের তারিখ উল্লেখ করা বাধ্যতামূলক। কোনো প্রার্থী তার নির্বাচনি এলাকায় ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। প্রচার ও ভোটগ্রহণের সময় ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিএনপির এই নির্দেশনাকে আইনানুগ ও সুসংগঠিতভাবে নির্বাচনি প্রচার পরিচালনার মাধ্যমে ভোটারদের কাছে সুষ্ঠু ভোট প্রার্থনার একটি উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, নির্বাচন কমিশন আগেই নির্বাচনি প্রচারসামগ্রীর আকার ও সংখ্যা নির্ধারণ করে বিধিমালা জারি করেছে। সেই নির্দেশনার আলোকে এবার দলীয় প্রার্থীদের আরও সতর্ক করল বিএনপি। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমানে প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া চলমান রয়েছে। সবশেষে ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনি প্রচার চালাতে পারবেন।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি মানতে দলীয় প্রার্থীদের সতর্ক করল বিএনপি

আপডেট সময় ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬