ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি
-
Reporter Name - আপডেট সময় ১২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- ১৩৯ বার পড়া হয়েছে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি
জেটিভি নিউজ বাংলা ডেস্ক,ঢাকা।
১৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি ১২:০৮ পিএম।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৯ ও ২০ জানুয়ারি রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হবে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানান রুহুল কবীর রিজভী। পাশাপাশি ওই দিন সারাদেশে বিএনপির বিভিন্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
এছাড়া মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এই দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছি।” তিনি আরও বলেন, “১৯ জানুয়ারি মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় আমাদের নেতা তারেক রহমান উপস্থিত থেকে নেতাকর্মীদের উজ্জীবিত করবেন।”
তিনি জানান, জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাইরে জেলা ও মহানগর পর্যায়েও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ সুবিধামতো আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করবে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















