ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

বিনয়ের রাজনীতি

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

🔥 বিনয়ের রাজনীতি

জেটিভি নিউজ বাংলা, ডেস্ক ১৭ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৯:৫৩ এএম।   দলের চেয়ারম্যান ও পদমর্যাদায় শীর্ষে অবস্থান করলেও বিনয় ও রাজনৈতিক শিষ্টাচারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে আসন ছেড়ে দাঁড়িয়ে সম্মান জানান তিনি। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে শোকসভা চলাকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাস্থলে উপস্থিত হলে তাকে দেখেই উঠে দাঁড়ান তারেক রহমান। এ সময় দুজনের মধ্যে করমর্দন ও কুশল বিনিময় হয়। পুরো ঘটনাটি মুহূর্তেই সভায় উপস্থিত অতিথি, নাগরিক ও নেতাকর্মীদের নজর কাড়ে। এ সময় দেখা যায়, তারেক রহমান দাঁড়াতে শুরু করতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার তাকে বসার অনুরোধ জানান। একপর্যায়ে তিনি নিজেই সামনে এগিয়ে গিয়ে তারেক রহমানের হাত ধরে তাকে পুনরায় আসনে বসান। শীর্ষ দুই নেতার এই সৌহার্দ্যপূর্ণ আচরণ শোকসভায় একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত তৈরি করে। শোকসভায় উপস্থিত আমন্ত্রিত অতিথি ও নাগরিকদের অনেকেই এই দৃশ্যকে দলের বয়োজ্যেষ্ঠ নেতাদের প্রতি সম্মান প্রদর্শন এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন। এদিকে, ওই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তারেক রহমানের এই বিনয়ী আচরণ নিয়ে প্রশংসার ঝড় ওঠে। অনেকেই এটিকে নেতৃত্বের পরিপক্বতা ও রাজনৈতিক সৌজন্যের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শীর্ষ নেতৃত্বের এমন আচরণ দলীয় ঐক্যকে শক্তিশালী করার পাশাপাশি জনমনে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। জেটিভি নিউজ বাংলা / আর/জেড/ জ

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

বিনয়ের রাজনীতি

আপডেট সময় ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬