ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

সমন্বয়হীনতার অভিযোগে পটুয়াখালী-১ আসনে বিএনপির ৪ ইউনিটের কার্যক্রম স্থগিত

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

সমন্বয়হীনতার অভিযোগে পটুয়াখালী-১ আসনে বিএনপির ৪ ইউনিটের কার্যক্রম স্থগিত পটুয়াখালী প্রতিনিধি | জেটিভি নিউজ বাংলা ১৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৭'২৪ পিএম।   পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) সংসদীয় আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালী পৌরসভা বিএনপি, সদর উপজেলা বিএনপি, দুমকি উপজেলা বিএনপি ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির বিদ্যমান কমিটিগুলোর কার্যক্রম দলীয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। দলীয় একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। মনোনয়ন ঘোষণার পর থেকে পৌরসভা ও তিন উপজেলার বিএনপি নেতারা তাঁর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন না—এমন অভিযোগ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে উত্থাপন করেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতেই সাংগঠনিক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, “বিজ্ঞপ্তিতে কার্যক্রম স্থগিতের কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। তাই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে জেলা ও উপজেলা পর্যায়ের আমাদের নেতারা ধানের শীষের প্রার্থীর সঙ্গেই কাজ করছেন।” এদিকে কমিটি স্থগিতের ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন, দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী সমন্বয় নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

সমন্বয়হীনতার অভিযোগে পটুয়াখালী-১ আসনে বিএনপির ৪ ইউনিটের কার্যক্রম স্থগিত

আপডেট সময় ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬