ঢাকা
,
রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালিতে দুই ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬
যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ?
২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের
কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা
বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা
পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর
প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা
বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক
বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই
-
Reporter Name - আপডেট সময় ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- ৯০ বার পড়া হয়েছে
নির্বাচনী সমঝোতায় এনসিপিকে অগ্রাধিকার, ইসলামী আন্দোলন নিয়ে অনিশ্চয়তা
জেটিভি নিউজ বাংলা, স্টাফ রিপোর্টার | ঢাকা
১৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৮:৪৯ পিএম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন চলছে। নির্বাচনী সমঝোতায় নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)–কে অগ্রাধিকার দিচ্ছে জামায়াতে ইসলামী। জোট সূত্রে জানা গেছে, এনসিপিকে সর্বোচ্চ ৩০টি আসন ছাড় দিতে রাজি হলেও চার দশকের পুরোনো দল চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৪০টির বেশি আসন ছাড়তে রাজি নয় জামায়াত।
এর আগে জামায়াত ১৮০ থেকে ১৯০টি আসনে দলীয় প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত জানালেও বর্তমানে দলটির অবস্থান হলো—অন্তত ২০০টি আসনে ধানের শীষের বিপক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী থাকতে হবে।
জামায়াত, এনসিপিসহ জোটের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, পরিকল্পনা অনুযায়ী গত ১২ জানুয়ারি ৩০০ আসনে একক প্রার্থী ঘোষণা করার কথা থাকলেও আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় তা সম্ভব হয়নি।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সোমবার সাংবাদিকদের জানান, “আগামী বুধবারের মধ্যেই সব দল একসঙ্গে গণমাধ্যমের সামনে এসে একক প্রার্থী তালিকা ঘোষণা করবে।”
এনসিপি ৩০ আসনে নির্বাচন করবে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, শাপলা কলি প্রতীকে এনসিপি ৩০টি আসনে নির্বাচন করবে।
এদিকে জোটের সমঝোতা দৃঢ় করতে গত রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। সোমবার তিনি খেলাফত আমির মামুনুল হকের সঙ্গেও বৈঠক করেন।
জামায়াত সূত্র জানায়, জামায়াত, এনসিপি ও খেলাফতের মধ্যে নির্বাচনী সমঝোতা অটুট থাকবে। শেষ পর্যন্ত এবি পার্টিও জোটে থাকবে বলে আশা করা হচ্ছে। তবে ইসলামী আন্দোলনকে নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
অন্যান্য দলেও ক্ষোভ
ইসলামী আন্দোলনকে যেসব আসন ছাড়ার বিষয়ে জামায়াত সম্মত হয়েছে, সেগুলোতেও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে খেলাফতকে ছেড়ে দেওয়া ১৪টি আসনের মধ্যে ছয়টিতে জামায়াত কোনো প্রার্থী দেয়নি।
জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা জানান, খেলাফতকে ২০টি আসন ছাড়ার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে এনসিপি, এলডিপি ও এবি পার্টি সমঝোতায় যুক্ত হওয়ায় খেলাফতের আসন সংখ্যা কমানো হয়েছে।
খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন বলেন, “সমঝোতা না হলে ছেড়ে দেওয়া আসনের বাইরেও রিকশা প্রতীকের প্রার্থী থাকবে।”
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানান, ২৭টি আসনের তালিকা দেওয়া হলেও জামায়াত মাত্র তিনটি আসন ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছে। এত কম আসনে জোটে থাকা সম্ভব হবে কি না, তা নিয়ে তারা ভাবছেন।
তবে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, “১১ দল ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে অংশ নেবে। কোনো দল জোট ছাড়বে না। একক প্রার্থী তালিকা দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত হবে।”
সমঝোতার সময়সীমা সামনে
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ছিল। বর্তমানে বাদ পড়া প্রার্থীদের আপিল প্রক্রিয়া চলছে। আগামী ২০ জানুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এর আগেই জোটের আসন সমঝোতা চূড়ান্ত করতে হবে দলগুলোকে।
সূত্র : সমকাল
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























