ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

একই দামে ৩ গুণ পর্যন্ত ইন্টারনেট গতি বাড়াল বিটিসিএল

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

একই দামে ৩ গুণ পর্যন্ত ইন্টারনেট গতি বাড়াল বিটিসিএল জেটিভি নিউজ বাংলা, স্টাফ রিপোর্টার | ঢাকা ১১ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৩:৫৭ পিএম। গ্রাহকদের উন্নত ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিত করতে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) তাদের বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত গতি বৃদ্ধি করেছে। এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি গতির ইন্টারনেট সুবিধা পাবেন। এতে অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ বিভিন্ন স্মার্ট সেবা ব্যবহারে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় রোববার (১১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আপগ্রেড হওয়া প্যাকেজসমূহ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৯৯ টাকার ৫ এমবিপিএস সুলভ-৫ প্যাকেজ এখন পাওয়া যাবে ২০ এমবিপিএস সাশ্রয়ী-২০ হিসেবে। ৫০০ টাকায় ১২ এমবিপিএস সুলভ-১২ প্যাকেজ উন্নীত হয়ে হয়েছে ২৫ এমবিপিএস সাশ্রয়ী-২৫। একই দামে ১৫ এমবিপিএস ক্যাম্পাস-১৫ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ক্যাম্পাস-৫০। এছাড়া, ৮০০ টাকায় ১৫ এমবিপিএস সুলভ-১৫ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস সাশ্রয়ী-৫০, ১০৫০ টাকায় ২০ এমবিপিএস সুলভ-২০ প্যাকেজ এখন ১০০ এমবিপিএস সাশ্রয়ী-১০০, ১১৫০ টাকায় ২৫ এমবিপিএস সুলভ-২৫ প্যাকেজ এখন ১২০ এমবিপিএস সাশ্রয়ী-১২০। আরও রয়েছে— ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস সুলভ-৩০ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএস সাশ্রয়ী-১৩০, ১৫০০ টাকায় ৪০ এমবিপিএস সুলভ-৪০ প্যাকেজ এখন ১৫০ এমবিপিএস সাশ্রয়ী-১৫০ এবং ১৭০০ টাকায় ৫০ এমবিপিএস সুলভ-৫০ প্যাকেজ এখন পাওয়া যাবে ১৭০ এমবিপিএস সাশ্রয়ী-১৭০ গতিতে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিটিসিএল মনে করে এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে এবং দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে আরও এগিয়ে নেবে। গ্রাহকদের সন্তুষ্টি ও উন্নত সেবা নিশ্চিত করাই বিটিসিএলের প্রধান লক্ষ্য উল্লেখ করে জানানো হয়, ভবিষ্যতেও গ্রাহকবান্ধব এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

একই দামে ৩ গুণ পর্যন্ত ইন্টারনেট গতি বাড়াল বিটিসিএল

আপডেট সময় ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬