ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
তারেক রহমানকে অভিনন্দন জানালেন জিএম কাদের
-
Reporter Name - আপডেট সময় ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- ১০৬ বার পড়া হয়েছে
তারেক রহমানকে অভিনন্দন জানালেন জিএম কাদের
ডেস্ক রিপোর্ট | জেটিভি নিউজ বাংলা
১১ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৩:৪৪ পিএম।
বিএনপির নতুন চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন তারেক রহমান।
শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ আশাবাদের কথা জানান জাপা চেয়ারম্যান।
এর আগে গত শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে দলটির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির সর্বোচ্চ পদটি শূন্য হয়ে পড়ে।
বার্তায় জিএম কাদের বলেন, “তারেক রহমান তার মেধা, যোগ্যতা ও অতীত রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আমি আশা করি।”
তিনি আরও বলেন, “যে সময়ে তিনি দলের এই গুরুদায়িত্ব গ্রহণ করেছেন, সে সময়ে দেশ নানা সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে জাতীয় ঐক্য, সহনশীলতা ও দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচার অত্যন্ত প্রয়োজনীয়।”
জিএম কাদের আশা প্রকাশ করে বলেন, দেশের স্বার্থে সকল রাজনৈতিক শক্তি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করবে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























