ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
ফরিদপুরে স্কুল ব্যাগে পাওয়া রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরণ করে নিষ্ক্রিয়
-
Reporter Name - আপডেট সময় ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- ১০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে স্কুল ব্যাগে পাওয়া রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরণ করে নিষ্ক্রিয়
ফরিদপুর প্রতিনিধি | জেটিভি নিউজ বাংলা
১১ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২:২৩ পিএম।
ফরিদপুর শহরের কুমার নদের পাড়ে পড়ে থাকা একটি স্কুল ব্যাগ থেকে উদ্ধার হওয়া রিমোট কন্ট্রোল ডিভাইস দ্বারা পরিচালিত শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের বিসর্জন ঘাট এলাকায় ঢাকা থেকে আগত এটিইউ-এর ১০ সদস্যবিশিষ্ট বোম্ব ডিসপোজাল দল বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়।
এটিইউ বোম্ব ডিসপোজাল দলের পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, উদ্ধার হওয়া বোমাটি রিমোট কন্ট্রোল ডিভাইস দ্বারা পরিচালিত একটি শক্তিশালী বিস্ফোরক ছিল।
সকাল সাড়ে ৯টা থেকে বোমা নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু হয়। নিরাপত্তার স্বার্থে বিসর্জন ঘাট সংলগ্ন আলীপুর সেতুর দুই পাশ এবং কুমার নদের উভয় পাড়ে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেয় সেনাবাহিনী ও জেলা পুলিশের সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোম্ব ডিসপোজাল দলের সদস্যরা বোমাটির সঙ্গে নতুন তার সংযুক্ত করে আনুমানিক ৫০ মিটার দূরে গিয়ে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণের সময় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বোমার স্প্লিন্টার মাটি থেকে অন্তত ২০ ফুট উঁচুতে ছিটকে যেতে দেখা যায়।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের কুমার নদের ওপর আলীপুর সেতুর দক্ষিণ পাশে পাঠখড়ির স্তূপের ভেতরে একটি স্কুল ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে বোমা সদৃশ বস্তু শনাক্ত করেন।
নিরাপত্তাজনিত কারণে বোমাটি দ্রুত সেতু এলাকা থেকে সরিয়ে বিসর্জন ঘাট এলাকায় নিয়ে বালির বস্তা দিয়ে বিশেষ ব্যবস্থায় ঘিরে রাখা হয়। সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রাখেন।
জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখতে ঢাকা থেকে এন্টি টেররিজম ইউনিটের সহায়তা চাওয়া হলে শনিবার রাতেই এটিইউ-এর বোম্ব ডিসপোজাল দল ফরিদপুরে পৌঁছে। রোববার সকালে তারা আনুষ্ঠানিকভাবে বোমা নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু করে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন জানান, আলীপুর সেতুর ওপর জমা করে রাখা খড়ির গাদার ভেতর থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে টেপ দিয়ে প্যাঁচানো একটি বিস্ফোরক বস্তু পাওয়া যায়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























