ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন আহ্বান
-
Reporter Name - আপডেট সময় ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- ১১২ বার পড়া হয়েছে
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন আহ্বান
ডেস্ক রিপোর্ট | জেটিভি নিউজ বাংলা
০৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৩:৩২ পিএম।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫ অনুসরণ করে ২০২৫–২৬ অর্থবছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা–২০২৫ অনুযায়ী যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার লক্ষ্যে আগামী ১৪ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইট (www.banbeis.gov.bd)–এ প্রদর্শিত “Online MPO Application” শিরোনামের লিংকের মাধ্যমে আবেদন করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমপিওভুক্তির জন্য সরাসরি, ই-মেইল কিংবা হার্ডকপির মাধ্যমে কোনও আবেদন গ্রহণ করা হবে না। অনলাইন এমপিও অ্যাপলিকেশন শিরোনামে সংযুক্ত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির পুরো কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রস্তুত করা হবে। এ বিষয়ে সরকার প্রয়োজন অনুযায়ী যে কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজিটাল প্রক্রিয়ায় এমপিওভুক্তি কার্যক্রম বাস্তবায়নের ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে।
জেটিভি নিউজ বাংলা / আর /জেড/ জ
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























