ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে ইসি, ‘পাতানো নির্বাচন হবে না’ : সিইসি
-
Reporter Name - আপডেট সময় ০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- ১৫৪ বার পড়া হয়েছে
লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে ইসি, ‘পাতানো নির্বাচন হবে না’ : সিইসি
জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক | ঢাকা
০৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ১:২৫ পিএম।
নির্বাচন কমিশন (ইসি) সবার জন্য সমান সুযোগ বা লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি স্পষ্ট করে বলেন, “এবার কোনো পাতানো নির্বাচন হবে না।”
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রাঙ্গণে প্রার্থীদের মনোনয়ন বাতিল ও গ্রহণ সংক্রান্ত চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহে হয়রানির অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচন কমিশন একটি অ্যাফিলিয়েট অথরিটি হিসেবে কাজ করে। রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তে কেউ সংক্ষুব্ধ হলে কিংবা কোনো মনোনয়ন বাতিল বা গ্রহণ নিয়ে আপত্তি থাকলে আইনের আশ্রয় নিয়ে আপিল করা যাবে।
তিনি বলেন, “রিটার্নিং অফিসাররা যে সিদ্ধান্ত দিয়েছেন, তার বিরুদ্ধে আপিল হলে নির্বাচন কমিশন আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। আইন সবার জন্য সমান, সবাইকে তা মানতে হবে।”
সিইসি এএমএম নাসির উদ্দিন আরও বলেন, আপিল শুনানি শেষে যে সিদ্ধান্ত আসবে, তা সম্পূর্ণ আইন ও বিধিমালার আলোকে দেওয়া হবে। ন্যায়বিচার নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান তিনি।
নমিনেশন দাখিলের সময় সহিংসতা না হওয়াকে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করে সিইসি বলেন, “অতীতে আমরা দেখেছি মনোনয়ন দাখিলের দিন মারামারি, বোমা বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এবার মনোনয়ন দাখিল প্রক্রিয়া খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কোথাও সহিংসতার কোনো তথ্য পাওয়া যায়নি, যা একটি ভালো দিক।”
আপিল করতে প্রার্থীদের ব্যাপক উপস্থিতিকে নির্বাচন বিষয়ে মানুষের আগ্রহের প্রমাণ হিসেবে দেখছেন সিইসি। তিনি বলেন, “দূর-দূরান্ত থেকে মানুষ আপিল করতে আসছে। এটা প্রমাণ করে যে জনগণ নির্বাচনে আগ্রহী।”
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই নির্বাচন কমিশনের ওপর দায় চাপান। কিন্তু বাস্তবে মনোনয়ন সংক্রান্ত প্রাথমিক সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তারা। আপিল হলে নির্বাচন কমিশন ন্যায়বিচারের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, আজ আপিল আবেদনের চতুর্থ দিন। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।
জেটিভি নিউজ বাংলা /jtvnewsbangla.tv
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















