ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির গুলিতে নিহত, আহত আরও একজন

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির গুলিতে নিহত, আহত আরও একজন জেটিভি নিউজ বাংলা, ছবি সংগৃহীত, নিজস্ব প্রতিবেদক | ঢাকা ০৮ জানুয়ারি, ২০২৬ ইংরেজি, ১১:১৭ এএম।   রাজধানী ঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে কারওয়ান বাজার এলাকায় বসুন্ধরা সিটি শপিং মলের পেছনে এ ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান মোসাব্বির স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে পান্থপথের বিআরবি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আবু সুফিয়ান বেপারী মাসুদ (৪০)। তিনি তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুজনকে গুলি করা হয়েছে। এর মধ্যে আজিজুর রহমান মোসাব্বির মারা গেছেন। অপরজন চিকিৎসাধীন।” প্রত্যক্ষদর্শী ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা জানান, রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে একটি চায়ের দোকানে বসে ছিলেন মোসাব্বির ও মাসুদ। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মজিদ মিলন বলেন, “এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। মোসাব্বির দলের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।” তেজগাঁও থানার ডিউটি অফিসার এসআই হাফিজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। এদিকে গুলির ঘটনার খবরে বিআরবি হাসপাতালের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ভিড় জমাতে দেখা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির গুলিতে নিহত, আহত আরও একজন

আপডেট সময় ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬