ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাইযোদ্ধা সুরভীর জামিন, রিমান্ড আদেশ ঘিরে আদালতপাড়ায় বিক্ষোভ
-
Reporter Name - আপডেট সময় ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- ১৪৯ বার পড়া হয়েছে
চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাইযোদ্ধা সুরভীর জামিন, রিমান্ড আদেশ ঘিরে আদালতপাড়ায় বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি | জেটিভি নিউজ বাংলা
৫ জুলাই ২০২৬ ইংরেজি, ৯:১১ পিএম।
চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছিলেন আদালত। তবে ওই আদেশের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে জামিন দিয়েছেন আদালত।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আদেশের পরপরই আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রিমান্ড আদেশের প্রতিবাদে ‘অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতা’ ব্যানারে জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা আদালতপাড়ায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সুরভীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে তাকে মুক্তি না দেওয়া হলে সারা দেশে ব্লকেড কর্মসূচির হুমকি দেন।
বিক্ষোভকারীরা এজলাসের ফটকে অবস্থান নিয়ে প্রতিবাদ জানালে আদালত এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
এরপর সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে তাহরিমা জান্নাত সুরভীর জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর কোর্ট ইন্সপেক্টর আব্দুল মান্নান।
জানা গেছে, গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়। পরে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি সেলিম মিয়ার মেয়ে।
এদিকে, গারদখানা থেকে প্রিজনভ্যানে তোলার সময় ক্ষোভ প্রকাশ করে সুরভী বলেন,
“তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনো ধরনের তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে।”
রিমান্ড ও জামিনকে কেন্দ্র করে দিনভর গাজীপুর আদালতপাড়ায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















