ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের কল্যাণে টাংগাইলে নতুন সংগঠ
-
Reporter Name - আপডেট সময় ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- ২৪৪ বার পড়া হয়েছে
প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের কল্যাণে টাংগাইলে নতুন সংগঠন
জেটিভি নিউজ বাংলা, ডেস্ক
৪ জানুয়ারি, ২০২৬ ইংরেজি, ৬:২৫ পিএম
প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও কল্যাণে প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, টাংগাইল নামে একটি নতুন সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১ ডিসেম্বর ২০২৫ ইংরেজি।
নবগঠিত এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু জুবায়ের উজ্জল। তিনি বর্তমানে দৈনিক কালবেলা পত্রিকার টাংগাইল জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিজয় টেলিভিশনের টাংগাইল জেলা প্রতিনিধি হিসেবেও দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত রয়েছেন।
এছাড়াও সাংবাদিক আবু জুবায়ের উজ্জল কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)–এর টাংগাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, টাংগাইলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় সাংবাদিক আবু জুবায়ের উজ্জলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেটিভি নিউজ বাংলা–এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা রুমন জোয়ার্দ্দার জনি। জেটিভি নিউজ বাংলার পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবেও তিনি এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
নবগঠিত এই সংগঠনের মাধ্যমে টাংগাইল জেলার প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং কল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















