ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহজনক কর্মকাণ্ড, দুইজন আটক
-
Reporter Name - আপডেট সময় ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- ১৭০ বার পড়া হয়েছে
গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহজনক কর্মকাণ্ড, দুইজন আটক
জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক
৪ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৪:৫৯পিএম।
রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯৬ নম্বর বাসভবন এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ ও সিএসএফ (ক্লোজ সার্কিট সিকিউরিটি ফোর্স)।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনের সামনে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে বাসভবন ও পার্শ্ববর্তী গাড়ির বিভিন্ন এঙ্গেল থেকে ছবি তুলতে দেখা যায়। তার চলাফেরা ও কর্মকাণ্ড সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে অসংলগ্নতা পরিলক্ষিত হলে তাকে আটক করা হয়। আটক রুহুল আমিনের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় বলে জানায় পুলিশ।
এর কিছুক্ষণ পর বেলা আনুমানিক ১১টা ১৫ মিনিটে একই এলাকায় মো. ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। দেহ তল্লাশির সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক ওমর ফারুকের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















