ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

জামালপুরে নির্বাচনী উত্তাপ: প্রথম দিনে তিন আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

জামালপুরে নির্বাচনী উত্তাপ: প্রথম দিনে তিন আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল জেটিভি নিউজ বাংলা, জামালপুর প্রতিনিধি: ৪ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ১০:৫২ এএম।   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিনে তিনটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলীর নেতৃত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন জামালপুর-১, জামালপুর-২ ও জামালপুর-৩ আসনের মোট ২৪ জন প্রার্থীর মনোনয়ন পরীক্ষা করে ১২ জনের মনোনয়ন বৈধ এবং সমান সংখ্যক ১২ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে যাচাই-বাছাইয়ে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজমুল হক সাঈদী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে জাতীয় পার্টির এ কে এম ফজলুল হক ও মোস্তাফা আল মাহমুদ এবং স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান ও মীর শরিফ হাসান লেনীনের মনোনয়ন বাতিল করা হয়। জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির সুলতান মাহমুদ বাবু, জামায়াতের সামিউল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ সিরাজী, জাতীয় পার্টির মীর সামসুল আলম, গণঅধিকার পরিষদের রুবেল মিয়া ও গণসংহতি আন্দোলনের ফিদেল নঈমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে জাতীয় পার্টির আনোয়ার হোসেন, বিএনপির শওকত হাসান মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম খান ও সাদিকুর রহমানের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বিএনপির মোস্তফিজুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী ও গণঅধিকার পরিষদের লিটন মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবুর রহমান আজাদীসহ স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু ও এস এম শাহীনুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, আগামী রবিবার জামালপুর-৪ ও জামালপুর-৫ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

জামালপুরে নির্বাচনী উত্তাপ: প্রথম দিনে তিন আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট সময় ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬