ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

দুজন ভোটারের তথ্যে গরমিল, ঢাকা-৯ থেকে ছিটকে পড়লেন তাসনিম জারা

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

দুজন ভোটারের তথ্যে গরমিল, ঢাকা-৯ থেকে ছিটকে পড়লেন তাসনিম জারা জেটিভি নিউজ বাংলা, স্পেশাল ডেস্ক, ফাইল ছবি  ৩ জানুয়ারি, ২০২৬ ইংরেজি, ৪:৮ পিএম।   ঢাকা: ভোটার তথ্য যাচাইয়ে গরমিলের অভিযোগে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশ নিতে তাসনিম জারা প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে নির্বাচন কমিশন ১০ জন স্বাক্ষরকারীর তথ্য পরীক্ষা করে। এতে দেখা যায়, ৮ জন ঢাকা-৯ আসনের ভোটার হলেও বাকি দুজন ওই আসনের ভোটার নন। নির্বাচন বিধি অনুযায়ী এই গরমিলের কারণে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। মনোনয়ন বাতিলের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, ‘মাত্র দুজন ভোটারের স্বাক্ষর নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা নিজেরাও জানতেন যে তারা ঢাকা-৯ আসনের ভোটার। কিন্তু নির্বাচন কমিশন ভোটারদের আসন যাচাই করার কোনো কার্যকর ব্যবস্থা রাখেনি।’ তিনি আরও বলেন, ‘যার বিষয়ে আপত্তি তোলা হয়েছে, তার জাতীয় পরিচয়পত্রের কপিতে তিনি ঢাকা-৯ আসনের ভোটার হিসেবেই উল্লেখিত। তবুও নির্বাচন কমিশন বলছে, তিনি এই আসনের ভোটার নন। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনে আপিল করব।’ গত ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। নির্বাচনি হলফনামা অনুযায়ী, বাংলাদেশে চিকিৎসক হিসেবে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। পাশাপাশি বিদেশি আয়ের খাতে তিনি ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড (প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা) আয় দেখিয়েছেন। সব মিলিয়ে তার মোট বার্ষিক আয় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা। হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, তার মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা এবং তিনি আয়কর পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা। ব্যাংকে তার সঞ্চয় রয়েছে মাত্র ২৬৪ টাকা। নগদ অর্থ হিসেবে তার কাছে রয়েছে ১৬ লাখ টাকা ও ২ হাজার ২৭০ পাউন্ড। একই হলফনামা অনুযায়ী, তার স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক বিদেশি আয় ৩৯ হাজার ৮০০ পাউন্ড (প্রায় ৬৫ লাখ টাকা)। তার স্বামীর নগদ অর্থ রয়েছে ১৫ লাখ টাকা ও ৬ হাজার পাউন্ড। হলফনামা অনুযায়ী, তাসনিম জারার বিরুদ্ধে কোনো মামলা নেই। তার কোনো ঋণ, দায় কিংবা সরকারি বকেয়াও নেই। তিনি কোনো বাড়ি, ফ্ল্যাট বা কৃষিজমির মালিক নন। তার ঘোষিত গয়নার মূল্য ২ লাখ ৫ হাজার টাকা। পেশাগত জীবনে তাসনিম জারা একজন চিকিৎসক ও এমএসসি ডিগ্রিধারী। তার জন্ম ১৯৯৪ সালের ৭ অক্টোবর জেটিভি নিউজ বাংলা, আর/জেড/ জ

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

দুজন ভোটারের তথ্যে গরমিল, ঢাকা-৯ থেকে ছিটকে পড়লেন তাসনিম জারা

আপডেট সময় ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬