ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব নিতে এখনই আগ্রহী নন তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব নিতে এখনই আগ্রহী নন তারেক রহমান তৃণমূলের মতামতের পর সিদ্ধান্ত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেই থাকতে চান ঢাকা | জেটিভি নিউজ বাংলা,ফাইল ছবি  ৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৩:৫৩ পিএম। বিএনপির চেয়ারম্যান পদে এখনই পূর্ণ দায়িত্ব নিতে আগ্রহী নন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আপাতত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন চালিয়ে যেতে চান এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগ্রহী—দলীয় সূত্রে এমন তথ্য জানা গেছে। দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির চেয়ারম্যান পদ শূন্য হয়েছে। এই পদ কী প্রক্রিয়ায় পূরণ হবে—জাতীয় কাউন্সিলের মাধ্যমে নাকি গঠনতন্ত্র অনুযায়ী—তা নিয়ে দলীয় অঙ্গনে আলোচনা চলছে। নেতারা জানিয়েছেন, শোকের সময় পার হওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে। বিএনপির গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ উপধারার ২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের সব দায়িত্ব পালন করবেন। একই উপধারার ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন এবং পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত সে দায়িত্বে বহাল থাকবেন। গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণে কোনো বাধা নেই। জাতীয় কাউন্সিল ছাড়াও এটি কার্যকর করা সম্ভব। এ কারণে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য তাকে পূর্ণাঙ্গভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে তারেক রহমান এখনই সে প্রস্তাবে সম্মতি দেননি। নাম প্রকাশ না করার শর্তে দলের এক শীর্ষ নেতা জানান, “স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যের মত থাকলেও তারেক রহমান বিষয়টি এখনই কার্যকর করতে চান না। খালেদা জিয়ার মৃত্যুজনিত শোক ও বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি কিছুটা সময় নেওয়ার পক্ষে।” সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দলকে সংগঠিত রাখা এবং তৃণমূলের মতামত নেওয়াকেই তিনি এই মুহূর্তে অগ্রাধিকার দিচ্ছেন। বিএনপির ইতিহাসে দেখা যায়, ১৯৮৩ সালে খালেদা জিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। বিচারপতি আবদুস সাত্তার অসুস্থ হলে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন এবং ১৯৮৪ সালের ১০ মে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। এরশাদবিরোধী আন্দোলনের সময় থেকেই তারেক রহমান রাজনীতিতে সক্রিয় হন। ২০০৯ সালে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। এরপর থেকে তিনি বিএনপির যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন। গঠনতন্ত্রে কোনো বাধা না থাকলেও আপাতত চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে অধিষ্ঠিত হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন তারেক রহমান। জেটিভি নিউজ বাংলা, আর /জেড /জ

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব নিতে এখনই আগ্রহী নন তারেক রহমান

আপডেট সময় ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬