ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
চট্টগ্রামের ১৬ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে শতাধিক মামলা বিচারাধীন
-
Reporter Name - আপডেট সময় ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- ১৫৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ১৬ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে শতাধিক মামলা বিচারাধীন
জেটিভি নিউজ বাংলা, চট্টগ্রাম,
৩ জানুয়ারি ২০২৬,১০:২৪ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলার তথ্য উঠে এসেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা যাচাই করে এসব তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রামের ১৬টি আসনে বিএনপির মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১৫ জন প্রার্থীর বিরুদ্ধে বর্তমানে ১৩২টি মামলা বিচারাধীন রয়েছে। অতীতে এসব প্রার্থীর বিরুদ্ধে মোট ৩৭১টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে ২১৪টি মামলা থেকে তারা খালাস বা অব্যাহতি পেয়েছেন। বাকি কিছু মামলা স্থগিত রয়েছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ১৪টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ছয় জন প্রার্থীর বিরুদ্ধে ২২টি মামলা বিচারাধীন রয়েছে। অতীতে এই ছয় জনের বিরুদ্ধে মোট ২০৪টি মামলা দায়ের করা হলেও অধিকাংশ মামলা থেকে তারা খালাস বা অব্যাহতি পেয়েছেন। বাকি আট জন প্রার্থীর বিরুদ্ধে কোনও মামলার তথ্য পাওয়া যায়নি।
বিএনপির প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি মামলা ছিল চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের প্রার্থী ও উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে মোট ১৩২টি মামলা থাকলেও ৫২টি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। বর্তমানে ৮০টি মামলা বিচারাধীন, যার বেশিরভাগই ব্যাংক ঋণ সংক্রান্ত।
জামায়াতের প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি মামলা ছিল চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের প্রার্থী শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে অতীতে ৮০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৭১টি মামলা থেকে তিনি খালাস, অব্যাহতি বা প্রত্যাহারের সুবিধা পেলেও বর্তমানে নয়টি মামলা বিচারাধীন রয়েছে।
হলফনামা বিশ্লেষণে আরও দেখা গেছে, চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম-৩ আসনের প্রার্থী মোস্তফা কামাল পাশার বিরুদ্ধে কোনও মামলা নেই। জামায়াতেরও একাধিক প্রার্থী রয়েছেন, যাদের বিরুদ্ধে কোনও মামলার তথ্য পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, প্রার্থীদের হলফনামায় বিদ্যমান ও অতীতের সব মামলার তথ্য উল্লেখ করা বাধ্যতামূলক। কমিশনে জমা দেওয়া এসব হলফনামা যাচাই করেই মামলার এই চিত্র উঠে এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চট্টগ্রামের বিভিন্ন আসনে প্রার্থীদের বিরুদ্ধে মামলার বিষয়টি আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















