ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের শোক ও সম্মান
-
Reporter Name - আপডেট সময় ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- ১৫০ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের শোক ও সম্মান
🟦 জেটিভি নিউজ বাংলা
ছবি, সংগৃহীত
কূটনৈতিক প্রতিবেদন | নয়াদিল্লি,০১ জানুয়ারি ২০২৬ ইংরেজি ৩:৫৪ পিএম।
খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশ মিশনে সংরক্ষিত শোক বইয়ে একটি আনুষ্ঠানিক বার্তা লেখেন।
শোকবার্তায় রাজনাথ সিং উল্লেখ করেন,
“সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক জোরদারে তাঁর অবদান সবসময় স্মরণ করা হবে।”
বাংলাদেশ হাইকমিশনে পৌঁছালে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানান। এ সময় দুই দেশের কূটনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন দেখা যায়।
উল্লেখ্য, এটি দ্বিতীয়বারের মতো ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সফর। এর আগে ২০২১ সালের ২২ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বাংলাদেশ মিশনে উপস্থিত ছিলেন।
২০২১ সালের সেই সফর কূটনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হয়। প্রচলিত কূটনৈতিক প্রটোকলের ব্যতিক্রম হিসেবে দেখা হওয়া ওই উপস্থিতিকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের সামরিক ও কূটনৈতিক সৌহার্দ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে দেখা হয়েছিল।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















