ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

জামায়াত থাকলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে ‘স্বস্তি বোধ করবে না’—ডা. শফিকুর রহমান

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

জামায়াত থাকলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে ‘স্বস্তি বোধ করবে না’—ডা. শফিকুর রহমান জেটিভি নিউজ বাংলা, আন্তর্জাতিক ডেস্ক  ৩১ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৮: ৪৯ পিএম। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের পর গঠিত সরকারে যদি জামায়াতে ইসলামী অংশ নেয় এবং সে সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দায়িত্বে বহাল থাকেন, তাহলে বিষয়টি নিয়ে তারা ‘স্বস্তি বোধ করবে না’। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন জামায়াতের আমির। সাক্ষাৎকারটি আজ বুধবার (৩১ ডিসেম্বর) প্রকাশ করা হয়। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দায়িত্ব গ্রহণ করেছেন। সে কারণে ভবিষ্যতে একটি সম্ভাব্য ঐক্য সরকারের সঙ্গে তার অবস্থান জামায়াতের জন্য স্বস্তিকর নাও হতে পারে। এ বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের প্রতিক্রিয়া জানতে টেলিফোনে যোগাযোগ করে রয়টার্স। তবে ডা. শফিকুর রহমানের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে চাননি রাষ্ট্রপতি। তিনি শুধু বলেন, “আমি আর বিষয়টি জটিল করতে চাই না।” উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের আমলে ২০২৩ সালে পাঁচ বছরের মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ সাহাবুদ্দিন। তবে দায়িত্ব গ্রহণের এক বছরের মধ্যেই গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে এবং তিনি ভারতে পালিয়ে যান। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান শেখ হাসিনার ভারত গমন, আগামী নির্বাচন, সুযোগ পেলে ঐক্য সরকার গঠন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকার বিষয়েও কথা বলেন। এর আগে গত মাসে রয়টার্সকে দেওয়া আরেক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছিলেন, আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ার পর নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন। সূত্র রয়টার্স

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

জামায়াত থাকলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে ‘স্বস্তি বোধ করবে না’—ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫