ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
জানুয়ারিতে শীত আরও বাড়ার আশংকা…
-
Reporter Name - আপডেট সময় ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- ১৭৩ বার পড়া হয়েছে
ঘন কুয়াশা ও বৃষ্টির সতর্কতা, জানুয়ারির শুরুতে শীত আরও বাড়ার আশঙ্কা
জেটিভি নিউজ বাংলা, ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ১১:২৩ এএম
তীব্র শীতের মধ্যেই দেশের আবহাওয়া নিয়ে নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয় ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিন সারাদেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ফলে বিমান চলাচল, নৌপথ ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার সকাল ৯টা থেকে সারাদেশে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কুয়াশার কারণে শীতের অনুভূতি বজায় থাকবে। ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (১ জানুয়ারি) আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এ সময়ও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২ ও ৩ জানুয়ারি সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে, যা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা আবার কমতে পারে। ফলে জানুয়ারির শুরুতেই শীতের দাপট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















