ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

রাষ্ট্রীয় শোক উপলক্ষে রাজধানীতে তিনদিন আতশবাজি ও সকল আনন্দ আয়োজন নিষিদ্ধ

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় শোক উপলক্ষে রাজধানীতে তিনদিন আতশবাজি ও সকল আনন্দ আয়োজন নিষিদ্ধ জেটিভি নিউজ বাংলা, ঢাকা, ৩০ ডিসেম্বর: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে রাজধানী ঢাকায় সকল ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে রাষ্ট্রীয় শোক দিবস পালনের অংশ হিসেবে ঢাকা মহানগর এলাকায় তিনদিনের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। পাশাপাশি উচ্চ শব্দে যানবাহনের হর্ন বাজানোসহ জনভোগান্তি ও গণ-উপদ্রব সৃষ্টি করতে পারে—এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপি জানায়, রাষ্ট্রীয় শোকের পবিত্রতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে সাধারণ জনগণকে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়। জেটিভি নিউজ বাংলা

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

রাষ্ট্রীয় শোক উপলক্ষে রাজধানীতে তিনদিন আতশবাজি ও সকল আনন্দ আয়োজন নিষিদ্ধ

আপডেট সময় ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫