ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বেগম খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’ গণপিটুনির শিকার

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

বেগম খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’ গণপিটুনির শিকার হবিগঞ্জ প্রতিনিধি | জেটিভি নিউজ বাংলা ৩০ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৬:৩৮ পিএম। দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রকাশ্যে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করায় হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে মাওলানা মুখলিছুর রহমান ওরফে ‘চিতল মুখলিছ’ গণপিটুনির শিকার হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে চুনারুঘাট পৌর শহরের থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দুপুরে থানার গেট সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে মাওলানা মুখলিছুর রহমান বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি দ্রুতই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের কানে পৌঁছালে তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে আটক করার চেষ্টা করেন। একপর্যায়ে মুখলিছুর রহমান পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে ধরে মারধর করে। এতে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরে স্থানীয় মুরব্বিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় মাওলানা মুখলিছুর রহমান প্রকাশ্যে ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়। উল্লেখ্য, মাওলানা মুখলিছুর রহমান পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিতল মাছ ও আলোচিত ব্যক্তি হিরো আলমকে নোয়া গাড়ি উপহার দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হন। এ কারণেই তিনি ‘চিতল মুখলিছ’ নামে পরিচিতি পান। চুনারুঘাট উপজেলা যুবদলের নেতা সাদ্দাম হোসেন বলেন, “বেগম খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জনতা ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়।” উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মারুফ আহমেদ বলেন, “থানার গেট এলাকায় বসে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করছিলেন। বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা কিছু মারধর করে। পরে মুরব্বিদের হস্তক্ষেপে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়।” চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়ে যায়।”

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বেগম খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’ গণপিটুনির শিকার

আপডেট সময় ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫