ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
-
Reporter Name - আপডেট সময় ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- ১৫৭ বার পড়া হয়েছে
জেটিভি নিউজ বাংলা,বিশেষ প্রতিবেদন
প্রিন্ট ভার্সন,ফাইল ছবি
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর,৯:১৭এএম।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
দীর্ঘদিন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি বিএনপির প্রেস উইং নিশ্চিত করেছে।
দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া
বিএনপিপ্রধানের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা পৃথক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করে। দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ, দেশপ্রেমিক ও সাহসী কণ্ঠস্বর। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ ও জাতীয় স্বার্থ রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ ও সংগ্রামী নেত্রীকে হারালো।”
আপসহীন নেতৃত্বের স্মরণ
জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে বলেন,
“দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম আপসহীন নেত্রী হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”
বিবৃতিতে আরও বলা হয়, আশির দশকে স্বৈরশাসক জেনারেল এরশাদের শাসন উচ্ছেদের আন্দোলনে তার দৃঢ় ও সাহসী ভূমিকা জনগণ আজীবন স্মরণ রাখবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি ছিলেন অবিচল।
বিভিন্ন নেতৃবৃন্দের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
এছাড়া ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল গভীর শোক জানিয়ে বলেন,
“বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে চিরদিনের জন্য একজন আপসহীন নেত্রীর শূন্যতা সৃষ্টি হলো।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখন বেগম জিয়া তার সমস্ত শক্তি নিয়ে দেশ ও জনগণের পাশে দাঁড়িয়েছেন। এ কারণেই মানুষ তাকে ‘মা, মাটি ও মানুষের নেত্রী’ হিসেবে জানে।”
এম এ আউয়াল খালেদা জিয়ার পুত্র তারেক রহমানসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জেটিভি নিউজ বাংলার চেয়ারম্যান ও সিইওর শোক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেটিভি নিউজ বাংলার চেয়ারম্যান ও সিইও রুমন জোয়ার্দ্দার জনি।
এক শোকবার্তায় তিনি বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক শক্তিশালী ও প্রভাবশালী নেতৃত্ব। গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারালো।”
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশের রাজনীতিতে গভীর প্রভাব রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের কর্মসূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















