ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা, ধাওয়া–পাল্টা ধাওয়া

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা, ধাওয়া–পাল্টা ধাওয়া জেটিভি নিউজ বাংলা, স্টাফ রিপোর্টার | ঢাকা,২৯  ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ২:৪৪ পিএম, ছবি জেটিভি নিউজ বাংলা । রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ী ও হামলাকারীদের মধ্যে কয়েক দফা ধাওয়া–পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। সোমবার (আজ) বেলা ১২টার দিকে কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদাবাজির বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে একদল দুর্বৃত্ত হঠাৎ করে ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। হামলার পর ব্যবসায়ীরাও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের ধাওয়া করেন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও’, ‘এই বাংলায় চাঁদাবাজের ঠাঁই হবে না’ সহ বিভিন্ন স্লোগান দেন। ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, স্থানীয় চাঁদাবাজ আব্দুর রহমানের বাহিনী পরিকল্পিতভাবে মানববন্ধনে হামলা চালিয়েছে। হামলার সময় আশপাশে পুলিশ সদস্য থাকলেও দুর্বৃত্তরা হামলা করতে সাহস পায় বলে দাবি করেন তাঁরা। এক ব্যবসায়ী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। হঠাৎ করেই হামলা চালানো হয়। পরে সবাই ঐক্যবদ্ধ হয়ে হামলাকারীদের প্রতিহত করি।” ঘটনার বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা জেটিভি নিউজ বাংলাকে জানান, “কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন চলাকালে একটি গ্রুপ বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।” এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা, ধাওয়া–পাল্টা ধাওয়া

আপডেট সময় ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫