ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

দীর্ঘদিনের ঝামেলা কমাতে জিমেইল ঠিকানা বদলের সুযোগ আনছে গুগল

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের ঝামেলা কমাতে জিমেইল ঠিকানা বদলের সুযোগ আনছে গুগল   জেটিভি নিউজ বাংলা, ডেস্ক  ২৯ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ১১:৩১ এএম।   পুরোনো ঠিকানা থাকবে অ্যালিয়াস হিসেবে, ডেটা হারানোর ঝুঁকি নেই অনেকেই কৈশোর বয়সে তৈরি করা জিমেইল ঠিকানা আজও ব্যবহার করে চলেছেন। সময়ের সঙ্গে নাম, পেশা বা রুচি বদলালেও সেই পুরোনো ইমেইল ঠিকানাই রয়ে গেছে। অনেক ক্ষেত্রে যা পেশাগত জীবনে বিব্রতকর হয়ে ওঠে। এ সমস্যা কমাতে নতুন সুবিধা আনছে গুগল। গুগল ধাপে ধাপে কিছু ব্যবহারকারীকে জিমেইল ঠিকানা পরিবর্তনের সুযোগ দিচ্ছে। সম্প্রতি গুগলের একটি সহায়তা পেজে বিষয়টি প্রকাশ করা হয়েছে। পেজটি প্রথমে হিন্দি ভাষায় প্রকাশিত হলেও গুগল ট্রান্সলেশনের মাধ্যমে বিষয়টি জানা যায়। তবে এটি পুরোপুরি পুরোনো ঠিকানা মুছে দেওয়ার সুযোগ নয়। মূলত একটি নতুন জিমেইল ঠিকানা যুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে। পুরোনো ঠিকানাটি থাকবে অ্যালিয়াস হিসেবে। ফলে পুরোনো ঠিকানায় পাঠানো ইমেইলও নতুন ঠিকানার ইনবক্সেই পৌঁছাবে। নতুন ঠিকানাটি হবে ব্যবহারকারীর প্রধান ঠিকানা। তবে পুরোনো ঠিকানা ব্যবহার করেও অ্যাকাউন্টে লগইন করা যাবে। ইমেইল, ছবি, ডকুমেন্টসহ সব ডেটা আগের মতোই সংরক্ষিত থাকবে। কোনো তথ্য হারানোর আশঙ্কা নেই। এই সুবিধার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এক বছরে একবারের বেশি জিমেইল ঠিকানা পরিবর্তন করা যাবে না। একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনটি নতুন ঠিকানা যুক্ত করা যাবে। এর বেশি পরিবর্তনের সুযোগ থাকবে না। চাইলেই ব্যবহারকারী আবার পুরোনো জিমেইল ঠিকানায় ফিরে যেতে পারবেন। সে ক্ষেত্রেও কোনো ডেটা ক্ষতিগ্রস্ত হবে না। তবে গুগল জানিয়েছে, কিছু ক্ষেত্রে ক্রোমওএস ব্যবহারে সেটিংস–সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। তাই ঠিকানা পরিবর্তনের আগে প্রয়োজনীয় ব্যাকআপ নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে যারা অল্প বয়সে কার্টুন, গেম বা পছন্দের চরিত্রের নামে জিমেইল খুলেছিলেন, তাদের জন্য এই ফিচার বড় স্বস্তির খবর। সময়ের সঙ্গে পেশাগত জীবনে মানানসই ঠিকানা ব্যবহারের সুযোগ পাবেন তারাও। নাম পরিবর্তন করা ব্যবহারকারীরাও এই সুবিধা থেকে উপকৃত হবেন। তবে এখনো সবার জন্য এই সুবিধা চালু হয়নি। ইংরেজি ভাষার গুগল সাপোর্ট পেজেও এ বিষয়ে কোনো তথ্য নেই। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, ফিচারটি ধাপে ধাপে চালু হবে এবং সময়ের সঙ্গে সব ব্যবহারকারীর কাছে পৌঁছাবে। এ বিষয়ে গুগল আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও দীর্ঘদিনের জিমেইল ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ডিজিটাল পরিচয় বদলানোর এই সুযোগকে সময়োপযোগী বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে কবে নাগাদ সবাই এই সুবিধা পাবেন, তা এখনো স্পষ্ট নয়। জিমেইল, জেটিভি নিউজ বাংলা

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

দীর্ঘদিনের ঝামেলা কমাতে জিমেইল ঠিকানা বদলের সুযোগ আনছে গুগল

আপডেট সময় ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫