ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

টেকনাফের লেদা–আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

🔴 টেকনাফের লেদা–আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ফোন চার্জার বিস্ফোরণে আগুনের সূত্রপাত, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট জেটিভি নিউজ বাংলা, কক্সবাজার প্রতিনিধি : ২৯ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ১১:১২ এএম। কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ও আলীখালী এলাকার ২৪ ও ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি মোকাবিলায় উখিয়া থেকে আরও দুটি ইউনিট রওনা হয়। দীর্ঘ সময় ধরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে নিরলস চেষ্টা চালান। কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার দোলন আচার্য্য জানান, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা একযোগে কাজ করছেন। টেকনাফের লেদা ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্যাম্পের বাসিন্দা ফাতেমা আক্তারের ঘরে মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।’ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

টেকনাফের লেদা–আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫