ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ভোলায় ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত 

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

📰 ভোলায় ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত   জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক  ২৮ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৮:৪১ পিএম। ভোলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মো. মিজান, রিয়াজ উদ্দিন ও আজমিরী আমরিন। মিজান ও রিয়াজ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আজমিরী আমরিনকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিজান ও আজমিরী আমরিন লালমোহন উপজেলার বাসিন্দা। তবে রিয়াজ উদ্দিনের ঠিকানা এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লালমোহন উপজেলা থেকে চালকসহ ছয় জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ভোলা-চরফ্যাশন সড়ক দিয়ে ভোলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অটোরিকশার চালকসহ চার জনকে উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। অপর তিন জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভোলা জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার জানান, ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ভোলায় ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত 

আপডেট সময় ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫