ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ডা: . তাসনিম জারার  স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামার ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট | জেটিভি নিউজ বাংলা ২৭ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৯:০৭ পিএম। ডা: . তাসনিম জারার  স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামার ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পর সমর্থকদের দেওয়া ডোনেশনের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া ঘোষণা করেছেন দলটির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানান। পোস্টে ডা. তাসনিম জারা বলেন, সাম্প্রতিক সময়ে নির্বাচনী তহবিল সংগ্রহের সময় অনেক সমর্থক স্বতঃস্ফূর্তভাবে তাকে ডোনেশন দিয়েছেন। তবে তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কারণে যারা ওই অর্থ ফেরত নিতে চান, তাদের প্রতি তিনি সম্মান জানাচ্ছেন। তিনি জানান, যারা বিকাশের মাধ্যমে অর্থ পাঠিয়েছেন, তারা একটি নির্দিষ্ট গুগল ফর্ম পূরণ করলে যাচাই শেষে ডোনেশনের অর্থ ফেরত দেওয়া হবে। এজন্য ডোনারদের ট্রাঞ্জাকশন আইডি ও প্রয়োজনীয় তথ্য প্রদান করতে বলা হয়েছে। আর যারা ব্যাংকের মাধ্যমে অর্থ দিয়েছেন, তাদের জন্য আলাদা প্রক্রিয়ায় দ্রুতই নির্দেশনা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।. একই পোস্টে ডা. তাসনিম জারা তার রাজনৈতিক অবস্থান ও সিদ্ধান্তের ব্যাখ্যা তুলে ধরেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে মানুষের সেবা করার স্বপ্ন ছিল তার। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সে কারণেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামার ঘোষণা দেন। ডা. তাসনিম জারার এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে ডোনেশন ফেরতের বিষয়টি স্বচ্ছতা ও জবাবদিহিতার উদাহরণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে বলে মন্তব্য করছেন অনেকে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ডা: . তাসনিম জারার  স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামার ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

আপডেট সময় ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫