ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

চাঁদা না দেওয়ায় ‘আ.লীগের দোসর’ আখ্যা দিয়ে ব্যবসায়ীর দোকানে তালা

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

চাঁদা না দেওয়ায় ‘আ.লীগের দোসর’ আখ্যা দিয়ে ব্যবসায়ীর দোকানে তালা পটুয়াখালী প্রতিনিধি | জেটিভি নিউজ বাংলা পটুয়াখালীতে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে পৌর বিএনপির উপদেষ্টা কমিটির নেতা শাহিন গাজী ও তার সহযোগীদের বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ওই ব্যবসায়ীকে আওয়ামী লীগের দোসর আখ্যা দেওয়া হয়েছে বলেও অভিযোগ ভুক্তভোগীর। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম তৌহিদুল ইসলাম (৫৮)। তিনি পটুয়াখালী শহরের কলাতলা হাউজিং স্টেট এলাকার বাসিন্দা। নিজ বাড়ির পাশের জমিতে সম্প্রতি তিনি একটি দোকান নির্মাণ করেন। তৌহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত থাকায় চিকিৎসার উদ্দেশ্যে গত ২০ ডিসেম্বর থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন। এর মধ্যেই গত বুধবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে তার মোবাইল ফোনে কল করে বিএনপি নেতা শাহিন গাজী। ফোনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত গণসংবর্ধনায় অংশগ্রহণের যাতায়াত ব্যয় বাবদ তার কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। তৌহিদুল ইসলাম আরও বলেন, অসুস্থতার কথা জানিয়ে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং ফোন কেটে দেওয়া হয়। এরপর শুক্রবার তার নির্মিত দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তিনি অভিযোগ করে বলেন, ‘আমি আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। অথচ এর আগেও আমাকে আওয়ামী লীগের দোসর বলে হুমকি দেওয়া হয়েছে।’ তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা শাহিন গাজী। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে তৌহিদুল ইসলাম আওয়ামী লীগপন্থীদের বাসায় আশ্রয়, বৈঠক এবং আর্থিক সহায়তা দিয়ে আসছেন। সে কারণেই দোকানে তালা দেওয়া হয়েছে। চাঁদা চাওয়ার কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি সদর থানার ওসিকেও জানিয়েছি।’ এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আমি সদ্য যোগদান করেছি। অন্যায়ভাবে কারও দোকানে তালা দেওয়া আইনসম্মত নয়। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, ‘তারেক রহমানের নাম ব্যবহার করে কেউ যদি অন্যায় করে, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। সঠিক তথ্যপ্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী ব্যবসায়ী ন্যায়বিচার ও দোকানের তালা অপসারণের দাবি জানিয়েছেন। জেটিভি নিউজ বাংলা | পটুয়াখালী

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

চাঁদা না দেওয়ায় ‘আ.লীগের দোসর’ আখ্যা দিয়ে ব্যবসায়ীর দোকানে তালা

আপডেট সময় ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫