ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান, ঢাবি এলাকায় বাড়তি নিরাপত্তা
-
Reporter Name - আপডেট সময় ১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- ১১১ বার পড়া হয়েছে
হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান, ঢাবি এলাকায় বাড়তি নিরাপত্তা
জেটিভি নিউজ বাংলা নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২৫ ইংরেজি ১২:৩৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় গুলশানের বাসা থেকে রওনা দিয়ে বেলা ১১টা ১৫ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছান। এ সময় তিনি শহীদ হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং মোনাজাতে অংশ নেন।
তারেক রহমানের আগমনকে ঘিরে আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসি এলাকায় অবস্থান নেন। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন হল ও ইউনিটের নেতাকর্মীরা টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা
‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘খুনিরা বাইরে ঘোরে, ইন্টেরিম কী করে’—এমন বিভিন্ন স্লোগান দেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড বসানো হয় এবং বিপরীত দিক শাহবাগ এলাকাতেও পুলিশের এক স্তরের ব্যারিকেড লক্ষ্য করা যায়। পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান ছিল।
এ সময় ছাত্রদল কর্মী সাজিদ বলেন,
“বাংলাদেশের আগামীর কর্নধার তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি।”
কবর জিয়ারত শেষে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশন অফিসে যাওয়ার কথা ছিল তারেক রহমানের। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতালে যাওয়ার একটি কর্মসূচিও ছিল। তবে সেখানে জুলাই গণঅভ্যুত্থানে আহত কেউ না থাকায় হাসপাতাল পরিদর্শনের কর্মসূচি বাতিল করা হয়।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























