ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন জননেতা তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান জেটিভি নিউজ বাংলা | ঢাকা ২৫ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৫:২৯ পিএম     গণসংবর্ধনাস্থলের মঞ্চে উঠে নিজের জন্য বরাদ্দ বিশেষ চেয়ার সরিয়ে রেখে সাধারণ একটি চেয়ারে বসে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনার মঞ্চে ওঠেন তিনি। মঞ্চে ওঠার পর সামনে উপস্থিত লাখো নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এরপরই নিজের জন্য রাখা বিশেষ চেয়ারটি সরিয়ে সাধারণ একটি চেয়ার টেনে নিয়ে তাতে বসেন—যা উপস্থিত জনতার মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এর আগে বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলের পথে রওনা হলে পুরো পথজুড়ে নেতাকর্মীদের ঢল নামে। সড়কের দু’পাশে প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে দাঁড়িয়ে তারা স্লোগান দেন— “তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম”, “দেশনেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম”। বাসের ভেতর থেকে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন বিএনপির এই শীর্ষ নেতা। দুপুর ১২টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে বিশেষ একটি বাসে করে ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট পর তিনি গণসংবর্ধনাস্থলের মঞ্চে পৌঁছান। পুরো জুলাই এক্সপ্রেসওয়ে জুড়েই নেতাকর্মীদের বিপুল উপস্থিতির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশের মাটিতে পা রাখার আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন— “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!” উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ চেয়ারে বসার মধ্য দিয়ে তারেক রহমান নেতাকর্মীদের কাছে বিনয় ও সাধারণ মানুষের সঙ্গে একাত্মতার বার্তাই তুলে ধরেছেন—এমনটাই মনে করছেন উপস্থিত অনেকেই।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন জননেতা তারেক রহমান

আপডেট সময় ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫