ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
তারেক রহমান বিমানবন্দরে পৌঁছেছে বহরের বুলেটপ্রুফ গাড়ি
-
Reporter Name - আপডেট সময় ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- ১৪৩ বার পড়া হয়েছে
প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান
বিমানবন্দরে পৌঁছেছে বহরের বুলেটপ্রুফ গাড়ি
জেটিভি নিউজ বাংলা নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ১০:৫৮ এএম
প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার যাতায়াতের জন্য প্রস্তুত করা বুলেটপ্রুফ গাড়ি ও বহরের অন্যান্য গাড়ি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে তারেক রহমানের ব্যবহারের জন্য নির্ধারিত বুলেটপ্রুফ গাড়িটি বিমানবন্দরে পৌঁছায়। এ সময় তার বহরের অন্যান্য গাড়িও বিমানবন্দরে অবস্থান নিতে দেখা যায়।
এরই মধ্যে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে বিমানটি সিলেট বিমানবন্দরে অবতরণ করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিমানটি সেখানে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এর আগে, তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার এই ঐতিহাসিক যাত্রায় তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন।
জেটিভি নিউজ বাংলা
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















