ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
-
Reporter Name - আপডেট সময় ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- ১৪৯ বার পড়া হয়েছে
২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
জেটিভি নিউজ বাংলা, স্টাফ রিপোর্টার | ঢাকা
২৪ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৩;৫৮ পিএম
আগামী ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। বুধবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন তিনি।
এর আগে গত ২১ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচন করার ঘোষণা দেন মো. আসাদুজ্জামান। পরদিন ২৩ ডিসেম্বর তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন শৈলকূপা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
রাজনৈতিক সূত্র জানায়, নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবেই অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রসঙ্গত, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের পদ থেকেও পদত্যাগ করেন।
উল্লেখ্য, এর আগেও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মো. আসাদুজ্জামান।
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে আইন অঙ্গন ও রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, তার এই সিদ্ধান্ত আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির নির্বাচনী কৌশলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















