ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বগুড়া থেকে ঢাকায় অর্ধলক্ষাধিক নেতাকর্মীর যাত্রা
-
Reporter Name - আপডেট সময় ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- ১৪৭ বার পড়া হয়েছে
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বগুড়া থেকে ঢাকায় অর্ধলক্ষাধিক নেতাকর্মীর যাত্রা
বগুড়া প্রতিনিধি | জেটিভি নিউজ বাংলা
২৪ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ১১:২৩এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ব্যাপক কর্মসূচিতে অংশ নিতে বগুড়া থেকে ঢাকায় যাচ্ছেন অর্ধলক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক। ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাস, ট্রেন, মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে নেতাকর্মীরা ঢাকামুখী হয়েছেন। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে পাঁচ শতাধিক বাস ও অন্যান্য যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। গত দুদিন ধরে এসব পরিবহনে নেতাকর্মীদের ঢাকায় যাত্রা অব্যাহত রয়েছে, যা বুধবার রাত পর্যন্ত চলবে। সব মিলিয়ে বগুড়া জেলা থেকে অর্ধলক্ষাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেবেন।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া সদর উপজেলা থেকেই ২৫০টি বাস ঢাকায় যাবে। বাকি ১১টি উপজেলার প্রতিটি থেকে গড়ে ২০টি করে আরও ২৫০টি বাস প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বহু নেতাকর্মী মাইক্রোবাস ও প্রাইভেটকারে ঢাকার পথে রওনা হয়েছেন।
তিনি আরও জানান, ২৩ ডিসেম্বর থেকে প্রতিদিন সকাল ৬টায় বগুড়া থেকে ঢাকাগামী ট্রেনে করে প্রায় এক হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাচ্ছেন। আগামী ২৪ ডিসেম্বর রাত পর্যন্ত এই যাত্রা অব্যাহত থাকবে।
জেলা বিএনপির নেতারা বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে এই কর্মসূচি শুধু রাজনৈতিক কোনো আয়োজন নয়, বরং এটি গণতান্ত্রিক আন্দোলনের এক ঐতিহাসিক অধ্যায়। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। নেতাকর্মীদের যাতায়াত, থাকা ও খাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনেকেই ঢাকায় আত্মীয়স্বজনের বাসায় অবস্থান করবেন।
এদিকে, কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ঢাকায় যাতায়াত সহজ করতে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে ১০টি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এসব ট্রেন পরিচালনার বিনিময়ে রেলওয়ে প্রায় ৩৬ লাখ টাকা ভাড়া পাবে। পাশাপাশি নিয়মিত চলাচলকারী বিভিন্ন ট্রেনে অতিরিক্ত ১৭টি কোচ সংযোজন করা হচ্ছে।
রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ ট্রেন চালুর কারণে এক দিনের জন্য কয়েকটি নিয়মিত ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য নিয়মিত যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্র জানায়, ইঞ্জিন সংকটের কারণে বিএনপির আবেদিত ১১টির পরিবর্তে ১০টি বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এসব ট্রেন কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ, টাঙ্গাইল, ভৈরববাজার-নরসিংদী, জয়দেবপুর, পঞ্চগড়, খুলনা, পাবনার চাটমোহর, রাজশাহী ও যশোর রুট থেকে ঢাকায় চলাচল করবে।
আগামী বৃহস্পতিবার লন্ডন থেকে ঢাকায় অবতরণের কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীর ৩০০ ফুট সড়কে সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















