ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় শহরে জাবি ভর্তি পরীক্ষা

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় শহরে জাবি ভর্তি পরীক্ষা   জেটিভি নিউজ বাংলা, স্টাফ রিপোর্টার | ঢাকা ২৩ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ৭:১৩ পিএম   জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্নাতক প্রথম বর্ষ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে নেওয়া হবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “আগামী শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কোন বিভাগ ও কোন কোন বিশ্ববিদ্যালয় এ প্রক্রিয়ার আওতায় আসবে, তা নির্ধারণে শিগগিরই সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করা হবে।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং দেশের বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীদের জন্য ভর্তি প্রক্রিয়া সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, “চলতি শিক্ষাবর্ষে সময় স্বল্পতার কারণে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি। তবে আমরা আশাবাদী, আগামী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বিভাগীয় শহরগুলোতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।” উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে ২১ ডিসেম্বর থেকে, যা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ju-admission.org–এ পাওয়া যাবে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় শহরে জাবি ভর্তি পরীক্ষা

আপডেট সময় ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫