ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
-
Reporter Name - আপডেট সময় ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- ১৭২ বার পড়া হয়েছে
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
কলকাতা প্রতিনিধি | জেটিভি নিউজ বাংলা
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ করেছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তবে ডেপুটি হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীদের আটকে দেয় কলকাতা পুলিশ। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন বিক্ষোভকারী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ‘বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ’-এর উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। শিয়ালদহ রেল স্টেশনের সামনে থেকে শত শত কর্মী ও সমর্থক নিয়ে মিছিলটি শুরু হয়।
মিছিলটি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে অগ্রসর হলে বেগবাগান এলাকায় লোহার ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে উত্তেজিত বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি আরও অবনতি হওয়ায় পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে নিয়ে যায়। বিক্ষোভকারীদের মধ্যেও বেশ কয়েকজন আহত হন। আহতদের কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল ও পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর বাংলাদেশ ডেপুটি হাইকমিশন চত্বর ঘিরে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
এর আগে সোমবার (২২ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে একই ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করে ভারতের কয়েকটি হিন্দু সংগঠন। ওই বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















