ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
মৌলভীবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ডেভিল হান্ট ফেজ-২ অভিযান অব্যাহত
-
Reporter Name - আপডেট সময় ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- ১৪৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
ডেভিল হান্ট ফেজ-২ অভিযান অব্যাহত
জেটিভি নিউজ বাংলা
মৌলভীবাজার প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৫ ইংরেজি ১২ :০০ পিএম
মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা হলেন— মৌলভীবাজার পৌর ছাত্রলীগের সদস্য মাহফুজ ইসলাম (২২), কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল (৪০), জুড়ী উপজেলা যুবলীগের উপ-দফতর সম্পাদক খোকন দে (৩৩), কুলাউড়া উপজেলার ১২নং পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী রুবেল আহমদ (২১), একই উপজেলার রাউৎগাঁও এলাকার আওয়ামী লীগের কর্মী নানু মিয়া নান্নু (৩৩), বড়লেখা উপজেলার মজফরপুর এলাকার শ্রমিকলীগের কর্মী ফয়ছল আহমদ (৩৯) এবং রাজনগর উপজেলার হরিচক এলাকার ছাত্রলীগের সক্রিয় সদস্য মুক্তার মিয়া (৩০)।
এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,
“নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে চলমান ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে এসব গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















