ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
গোপালগঞ্জে টানা পদত্যাগ, চার দিনে আওয়ামী লীগের ৩৩ নেতাকর্মী দল ছাড়লেন
-
Reporter Name - আপডেট সময় ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- ১৫৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে টানা পদত্যাগ, চার দিনে আওয়ামী লীগের ৩৩ নেতাকর্মী দল ছাড়লেন
জেটিভি নিউজ বাংলা, ডেস্ক
মুকসুদপুর–টুঙ্গিপাড়ায় একের পর এক সংবাদ সম্মেলন
জেলা রাজনীতিতে চাঞ্চল্য, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই
ড্যাটলাইন: গোপালগঞ্জ
গোপালগঞ্জে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধারাবাহিক পদত্যাগ জেলার রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। গত চার দিনে জেলার তিনটি উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগের মোট ৩৩ জন নেতাকর্মী দলীয় পদ-পদবি ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পাটগাতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোতা বিশ্বাস দল ছাড়ার ঘোষণা দেন। এর আগে রবিবার সন্ধ্যা ও সোমবার সকালে মুকসুদপুর উপজেলায় আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও ১৫ জন নেতাকর্মী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন থেকে পদত্যাগ করেন।
পদত্যাগকারীরা মুকসুদপুর পৌরসভা ও জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা। তাঁদের মধ্যে রয়েছেন পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আয়ুব আলী শেখ, সহসভাপতি আহাদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক বিল্লাল শরীফ, প্রচার সম্পাদক আকবর শেখ, সাংস্কৃতিক সম্পাদক দুলাল শেখসহ একাধিক নেতা। জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উৎপল কীর্তনীয়াসহ সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের আরও নেতাকর্মীরাও পদত্যাগ করেছেন।
মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পদত্যাগকারীদের পক্ষে বিল্লাল শরীফ বলেন, ‘ব্যক্তিগত সমস্যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের সব পদ-পদবি ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই।’
একই দিন বিকেলে বানিয়ারচর সূর্য্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেক সংবাদ সম্মেলনে আরও ছয় নেতা দল ছাড়ার ঘোষণা দেন।
স্বল্প সময়ের মধ্যে একের পর এক পদত্যাগের ঘটনায় গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে আওয়ামী লীগের জেলা কিংবা কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















