ঢাকা
,
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম
সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন
আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা
ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
-
Reporter Name - আপডেট সময় ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- ১৭৫ বার পড়া হয়েছে
ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জেটিভি নিউজ বাংলা, স্টাফ রিপোর্টার | ঢাকা
নিরাপত্তা ঝুঁকিতে থাকা রাজনীতিবিদসহ অন্তত ২০ জনকে গানম্যান প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, সম্প্রতি আক্রান্ত হওয়া দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার–এর সম্পাদককেও নিরাপত্তার স্বার্থে গানম্যান দেওয়া হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, নিরাপত্তা সংস্থাগুলোর কাছে প্রায় ৫০ জনের তালিকা রয়েছে, যারা সম্ভাব্যভাবে আক্রান্ত হতে পারেন। “যারা হিটলিস্টে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন, তাদের আমরা গানম্যান দিয়ে দিয়েছি,” তিনি বলেন।
তিনি আরও জানান, ডিজিএফআই, এনএসআই এবং এসবি যৌথভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকা তৈরি করেছে। তবে তালিকাভুক্তদের মধ্যে কেউ কেউ গানম্যান নিতে আগ্রহী হননি।
এ পর্যন্ত প্রায় ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে। এদের সবাই রাজনীতিবিদ কি না—এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি উপদেষ্টা।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















