ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

খুলনায় এনসিপি নেতাকে গুলি

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

খুলনায় এনসিপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থা দুর্বৃত্তদের হামলায় আহত মোতালেব শিকদার   জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক   খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে মাথায় গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে নগরীর সার্জিক্যাল ক্লিনিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় মোতালেব শিকদারকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, তার অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এনসিপির ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব চিকিৎসক আব্দুল আহাদ এবং এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, “এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। তিনি বর্তমানে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন।” খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান জানান, সিটি স্ক্যান রিপোর্ট সন্তোষজনক রয়েছে। আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই এবং খুলনাতেই তার চিকিৎসা চলতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে, সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চলছে। জাতীয় নাগরিক পার্টির খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ অভিযোগ করে বলেন, “আওয়ামী ফ্যাসিবাদি পরাজিত শক্তি ছাড়া নাগরিক পার্টির কোনো শত্রু নেই। আতঙ্ক ও ভীতি ছড়ানোর উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে মোতালেব শিকদারকে হত্যার চেষ্টা করা হয়েছে।” তবে বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে বলে তিনি জানান। উল্লেখ্য, এর আগে গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। রাজনৈতিক নেতাদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় সারাদেশে উদ্বেগ বাড়ছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

খুলনায় এনসিপি নেতাকে গুলি

আপডেট সময় ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫