ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা, মিথ্যা অপপ্রচারে রাজনৈতিক অস্থিরতার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, ডেস্ক ছবি, সংগৃহীত   ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা, মিথ্যা অপপ্রচারে রাজনৈতিক অস্থিরতার অভিযোগ

সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম মেটা। শুক্রবার রাত থেকে প্রায় ২২ লাখ অনুসারীর এই পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইলিয়াস হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনার রেশ ধরে রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়সহ ছায়ানট ও উদীচীর মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। সমালোচকদের দাবি, এই সহিংসতার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উস্কানিমূলক ও যাচাইহীন তথ্য বড় ভূমিকা রেখেছে। ঘটনার আগের রাতে ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে একাধিক বিতর্কিত ও উসকানিমূলক স্ট্যাটাস দেন বলে অভিযোগ ওঠে, যা দ্রুত ভাইরাল হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইলিয়াস হোসেনের ফেসবুক পেজে নিয়মিতভাবে বিভ্রান্তিকর তথ্য, অতিরঞ্জিত বক্তব্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা প্রকাশের ফলে জনমনে বিভাজন তৈরি হচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ক্রমশই অস্থিতিশীল হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে হঠাৎ করেই তার যাচাইকৃত ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যায়নি। পেজটি সরিয়ে নেওয়ার বিষয়ে মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

ফেসবুক ব্যবহারকারীদের একটি বড় অংশ ধারণা করছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন, সহিংসতায় উসকানি ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগের কারণেই মেটা এ সিদ্ধান্ত নিতে পারে। তবে পেজটি স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে, নাকি সাময়িকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে—সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীলতার প্রশ্ন সামনে এসেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যাচাইহীন ও উসকানিমূলক অপপ্রচার শুধু ব্যক্তি নয়, গোটা দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্যও বড় হুমকি হয়ে উঠছে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা, মিথ্যা অপপ্রচারে রাজনৈতিক অস্থিরতার অভিযোগ

আপডেট সময় ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫