ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

২৫ ডিসেম্বর ঐতিহাসিক প্রত্যাবর্তন, অভ্যর্থনা কমিটির প্রস্তুতি তুঙ্গে

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা ডেস্ক  ছবি, সংগৃহীত  

দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান

২৫ ডিসেম্বর ঐতিহাসিক প্রত্যাবর্তন, অভ্যর্থনা কমিটির প্রস্তুতি তুঙ্গে

দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে যাত্রা করে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন। এ সময় তাঁর সঙ্গে থাকবেন কন্যা জাইমা রহমান। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপি একটি অভ্যর্থনা কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কমিটির সদস্যসচিব ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “তারেক রহমানের দেশে ফেরা একটি ঐতিহাসিক ঘটনা। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে অভ্যর্থনা কমিটি নিরলসভাবে কাজ করছে।” অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরবেন এবং ফ্লাইটের নির্ধারিত ল্যান্ডিং টাইম ১১টা ৫৫ মিনিট। তাকে সংবর্ধনা জানানোর স্থান চূড়ান্ত করার কাজ চলমান রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে। তিনি আশ্বস্ত করে বলেন, “জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কোনো কর্মসূচি গ্রহণ করা হবে না।” সালাহউদ্দিন আহমদ আরও জানান, বিমানবন্দর থেকে তারেক রহমান কোথায় যাবেন এবং কোন রুট ব্যবহার করা হবে—এসব বিষয়ে অভ্যর্থনা কমিটি কাজ করছে। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। সরকারিভাবেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে বলেও তিনি জানান। অভ্যর্থনা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, সারাদেশের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ২৪ ডিসেম্বর রাতের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “একনজর দেখার আকাঙ্ক্ষায় মানুষের ঢল নামবে। আমরা আশা করছি, এই প্রত্যাবর্তন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।” শেষে তিনি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে এই আয়োজনে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানান।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

২৫ ডিসেম্বর ঐতিহাসিক প্রত্যাবর্তন, অভ্যর্থনা কমিটির প্রস্তুতি তুঙ্গে

আপডেট সময় ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫